1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

রামু কচ্ছপিয়ার আলোচিত ছায়া হত্যার ঘটনায় গ্রেফতার ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মওলভীর কাটার বদুপাড়া রাস্তার মাথায় ছুরিকাঘাতে নাজেম মওলা সাহেদ (ওরফে ছায়া) হত্যার ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।
গর্জনিয়া ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মো: সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের কমলাপাড়া এলাকার কাদের মিস্ত্রির ছেলে আলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ওসমান।
আটককৃতদের বরাতে ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সূত্র জানায়, ঘটনার পুর্ব মুহুর্তে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বদুপাড়া ব্রিজের মাথায় অবস্থান করছিলেন । উক্ত ঘটনাস্থলে জনৈক ফেরদৌসের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি ফেরদৌস নিহত শাহেদকে কল করে জানালে বধুপাড়া ব্রিজের মাথায় শাহেদ উপস্থিত হয়। এসময় শাহেদের সাথে আটককৃতদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিম নাজেম মাওলা শাহেদ ওরফে ছায়াকে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল আলম জানিয়েছেন- ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানকালে মোবাইল মোবাইল ফোন ট্র্যাক করে তাদের দুজনকে আটক করতে সক্ষম হন।
এ হত্যাকান্ডে আরএক অভিযুক্ত বড় জাংছড়ি পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার এখনো পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost