1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় লুটকৃত দুটি গরু এখনো উদ্ধার হয়নি

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় লুটকৃত দুটি গরু এখনো হয়নি উদ্ধার। গরু লুট হয়েছে ৩ দিন পেরিয়ে গেছে। তবে গরুর মালিক অসহায় নারী এখনো ফেরত পাননি তার গোয়ালঘর থেকে লুটকৃত দুটি গৃহপালিত পশু। পুলিশের কাছে অভিযোগ গেছে। জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়েছে। কোথাও ন্যায়সংগত প্রতিকার পাননি। দুবৃর্ত্তরা গরু দুটি ফেরত দেওয়ার কথা বলে সত্তোর্ধ নারীকে বাড়িতে ডেকে পাঠান। পশুর জন্য দুবৃর্ত্তদের বাড়িতে যাওয়ার পর ওই নারীকে করা হয় চরম অপমান। এক পর্যায়ে গলাধাক্কা দিয়ে বের করে দেন তাদের বাড়ি থেকে।
সুত্র জানায়, গত শুক্রবার (২৯ মার্চ) রাত ৪ টার দিকে টইটং ইউনিয়নে সোনাইছড়ি ঢালারমুখ এলাকার আবদুল করিমের স্ত্রী মরিয়ম খাতুনের দুটি গৃহপালিত পশু লুট করে নিয়ে যাওয়া হয়। একদল দুবৃর্ত্ত ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে আতংক তৈরী করে। এরপর তারা ওই নারীর গোয়ালঘর থেকে গরু দুটি লুট করে। স্থানীয়রা জানান, এর ১ দিন আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢালারমুখ রমিজপাড়ায় দু’পক্ষের মধ্যে হামলা ও মারধর হয়েছে। স্থানীয় আজিজুর রহমান গং ও নবু মেম্বার গংদের মধ্যে এ মারপিট হয়েছে। এর জের ধরে গভীর রাতে নবু মেম্বারের ছেলে সোহেল খোকন, রুবেলসহ উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িতে গিয়ে গরু নিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে গরুর মালিক আবদুল করিম কালুর স্ত্রী মরিয়ম খাতুন (৭০) জানান, নবু মেম্বারের লোকজন এসে হুমকি ধমকি দিয়ে আমার বাড়ি থেকে দুটি গরু নিয়ে যায়। তখন আমি নামাজ পড়ছিলাম। সকালে নবু মেম্বারের বাড়িতে গিয়েছি। গরু ফেরত দেওয়ার কথা বলেছিল। পরে আসতে বলে। আমি যাওয়ার পর উল্টো আমাকে গলাধাক্কা দেয়। আমার ছেলে মোহাম্মদ হোসন প্রকাশ বাম্পার মিয়া পাহাড়ে খামার করে গরু পালে। তারা অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে গিয়েও গরু লুটের চেষ্টা চালায়। আমার ছেলে পাহাড় থেকে গরুগুলি তাদের ভয়ে সরিয়ে ফেলে। কিন্তু আমার দুটি গরু এখনো উদ্ধার হয়নি। চেয়ারম্যানের কাছে গিয়েছি। মেম্বার বলেছে থানায় যেতে। পুলিশের কাছেও গিয়েছি। লিখিত অভিযোগও দিয়েছি। তবে এতকিছুর পরেও আমি আইনী কোন সহায়তা পাইনি। নবু মেম্বার খুবই প্রভাবশালী। তাকে সবাই ভয় পান। আমার স্বামীও বৃদ্ধ। দুটি চোখ অন্ধ হয়ে গেছে। এক মেয়ে আছে তার স্বামীও মারা গেছে। বিধবা মেয়ে ও অন্ধ স্বামীকে নিয়ে বেঁচে আছি। এ দুটি গরু ছাড়া আমার কোন সম্বল নেই। পাহাড় থেকে ঘাস কেটে এনে গরু পরিচর্যা করি। কোরবানের সময় বিক্রির জন্য মোটাতাজা করছিলাম। কিন্তু অস্ত্রধারী সন্ত্রাসারীরা আমার আশার সর্বনাশ করেছে। আমি এ বিচার প্রশাসন ও সকল মানুষের কাছ থেকে চাই। এ ব্যাপারে নবু মেম্বার জানান, আমি গরু লুট করেনি। তারা মিথ্যা অভিযোগ করছে। আমার ছেলেরা বাড়িতে ছিল না। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost