1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই এসোসিয়েশন “BLAA” এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার


তৌহিদুল ইসলাম কায়রু:
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই এসোসিয়েশন “ব্লা”র কার্যকরী কমিটি ২৩-২৪ইং এর উদ্যোগে প্রয়াত অ্যালামনাইয়ের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।

২৮ই মার্চ বৃহস্পতিবার ১৭ রমজান চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ব্লা”র কার্যকরী কমিটি ২৩-২৪ইং এর ইফতার ও দোয়া মাহফিলের সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ নাওশাদ আলীর সঞ্চালনায়, কমিটির সহ-সভাপতি এড. মহিউদ্দিন আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে “মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য “নিয়ে আলোচনা পেশ করেন – জেলা মডেল মসজিদ এবং সংস্কৃতি কেন্দ্র চট্টগ্রাম এর খতিব – ড. মাওলানা আবু আহমেদ আযহারী।

বাদে আসর পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘ব্লা’ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এড. শাহেদ উল আলম সাইমন, সভাপতি এড. রিগ্যান আচার্য্য, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এড. কাশেম কামাল সাবেক, সহ সাধারণ সম্পাদক এড. এরশাদুর রহমান রিটু, সিনিয়র আইনজীবী এড. ফখরুদ্দীন জাবেদ, এড. আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির বর্তমান অর্থ সম্পাদক এড. জুয়েল আনসারী, পাঠাগার সম্পাদক এড. আহমদ কবির করিম, ক্রীড়া সম্পাদক এড. হাবিবুর রহমান, সংস্কৃতি সম্পাদক এড. মারুফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. অভিজিৎ ঘোষ, কার্যনির্বাহী সদস্য- এড. হাবিব, এড. শাকিল, আই.আই.ইউ.সি ‘ল’ এ্যালমনাই’র সভাপতি এড. আশরাফ হোসেন সিদ্দিকী, সংগঠনের সাবেক আহ্বায়ক এড. মুবুনুল হক চৌধুরী আরিফ, সাবেক সভাপতি এড. সুব্রত শীল রাজু, এড. সোলতান মহিউদ্দিন জনি, সাবেক সভাপতি সিনিয়র সহকারী জজ মোঃ নিজাম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এড. লুৎফর রহমান রুপু, এড. আজিজুর রশিদ রাসেল, এড. ফোরকান উদ্দীন খোকন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এড. মাহমুদুল হক সোহেল, সাবেক নির্বাচন কমিশনার এড. শাহাদৎ হোসেন সিরাজী, সাবেক নির্বাচন কমিশনার তৌহিদুল ইসলাম, সাবেক জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আব্দুল জব্বারসহ প্রমুখ।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন “ব্লা”র কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, অর্থ সম্পাদক এড. জাহাঙ্গীর দৌলা রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজিজুর হক চৌধুরী রিকন, সাহিত্য-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. শাহিনুল ইসলাম আরফাত, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয় তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা এড. পারভীন আক্তার, কার্যকরী কমিটির সদস্য এড. হাবিবুর রহমান আজাদ, এড. মিশু গুপ্ত, এড. অনিক দেব নাথ, সবুজ বড়ুয়া, এড. সিফাত, সহযোগিতায় ছিলেন- সাবেক নির্বাচন কমিশনার এড. আবু হানিফ মোঃ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আনিসুল ইসলাম সৈকত, সাবেক কার্যনির্বাহী সদস্য এড. সানাউল্লাহ কায়সার সোহেল প্রমূখ।

ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা এবং অতিথিদের বক্তব্য এবং মাহফিলের সভাপতি এড. মহিউদ্দীন আলমগীরের সমাপনি বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং প্রয়াত অ্যালামনাইয়ের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচলনা করেন- মাহফিলের প্রধান আলোচক ড. মাওলানা আবু আহমদ আযহারী। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রোজাদার মুসলমানদের সম্মানে ইফতার ও মেজবান আয়োজনের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী অ্যালামনাইয়ের সম্মানে মেজবানের বিশেষ আয়োজন করা হয়। 

মাহফিলে সুন্দর আয়োজন করায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অতিথিবৃন্দ এবং অ্যালামনাইয়ের সদস্যগণ বর্তমান “ব্লা”র কার্যকরী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost