1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসেবে ১৫০ জন অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধধবার ( ৩ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায়
নাইক্ষ্যংছড়ি বিছামারা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ এলাকায় বসবাসরত সর্বমোট ১৫০ জন অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ১৫০প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাস ব্যাপী কার্যক্রমে গত ২৬মার্চ ২০২৪ তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক সর্বমোট ৭৫০ জন অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও এলাকার বিভিন্ন হেফজ্ ও এতিমখানার গরিব, অসহায়, দুস্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং গরিব ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো: সাহাল আহমেদ নোবেল এসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
লে: কর্ণেল সাহল আহমেদ নোবেল বলেন, রমজান সংযমের মাস।
এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে।
ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।
এ সময় ১১ বিজিবি’র মেজর রাফি উস হাসানসহ বিভিন্ন পদের দায়িত্বশীলরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost