1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত, পেকুয়ায় অপহৃত দু’শিশু উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪৮ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় অপহৃত দু’শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। আধিপত্যবাদকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং আপন সহোদর ওই দু’শিশুকে জোরপূর্বক একটি বাড়িতে আটকিয়ে রাখে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। এ সময় শংকিত এ দু’শিশুর স্বজনরা পুলিশের ত্রিপল নাইনে ফোন করে। ৮ এপ্রিল বিকেল ৩ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত দু’শিশুর নাম সাইমন ইসলাম (১২) ও তানভীর মেহেরাব আহাদ (০৯)। এদের পিতার নাম বোরহান উদ্দিন। বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পুইছড়িতে। খবর পেয়ে পেকুয়া থানার এ,এস,আই সাঈজুদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে সাইমুন ইসলাম আকাশ ও তার ছোট ভাই তানভীর মেহেরাব আহাদ মাতবরপাড়ার নানা হাসেম পিটারের বাড়ি থেকে হাজী মার্কেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এ দু’শিশুকে স্থানীয় কয়েকজনের একটি চক্র টানা হ্যাচড়া করে একটি বাড়িতে নিয়ে যায়। এ সময় তারা এ দু’শিশুকে ওই বাড়িতে মারধরসহ প্রায় ২ ঘন্টা আটকিয়ে রাখে। শিশু সাইমন ইসলাম আকাশ ও তানভির মেহেরাব আহাদের মা সাবরিনা মোস্তফা রিকু বলেন, আমার স্বামী মালয়েশিয়ায় থাকে। শ্বাশুড় বাড়ি বাঁশখালীর পূর্ব পুইছড়ি এলাকায়। আমি মাতবরপাড়ায় পিতার বাড়িতে প্রায় ২ বছর ধরে আছি। আমার পিতা-মাতা ভাই-বোনদের পড়ালেখার সুবিধার জন্য চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকে। আমার দু’ছেলে রাজাখালীতে পড়ালেখা করে। ১ জন ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি, ছোটটা পড়ে এখানকার জামিয়াতুল নুরানী মাদ্রাসায়। সে দিন হাজী মার্কেটের যাওয়ার সময় আমার দু’ছেলেকে অপহরণ করা হয়। বাবুলের বাড়িতে আটকিয়ে রাখে। দুশিশুর নানা আবুল হাসেম প্রকাশ হাসেম পিটার জানান, এটি পরিকল্পিত ঘটনা। এর আগে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার ভাইপো কলেজ ছাত্র আশরাফুল ইসলাম আবিদকে মারধর করে। এরপর ক্ষিপ্ত হয়ে তারা আবারো আমার দু’নাতিকে অপহরণ করে। সম্প্রতি মাতবরপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। চেয়ারম্যান সাহেবকে আমরা বিষয়টি অবহিত করেছি।

লবণ চাষী নাছির উদ্দিন জানান, আমিসহ স্থানীয়রা গিয়ে তারা দু’ভাইকে নিয়ে এসেছি। দু’শিশুর মামা পুলিশ সদস্য সাইফুল ইসলাম জানান, আমিও একজন পুলিশ সদস্য। এ বাড়িতে আরেকজন চাচাতো ভাই সেনাবাহিনীতে চাকুরী করে। আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম। নিজের গ্রামে এ ধরনের আচরণ খুবই চিন্তার বিষয়। আমি শুনেছি পেকুয়া থানার পুলিশের তাৎক্ষণিক দায়িত্ববোধ। শুধু আমি নই এলাকার মানুষও পুলিশের ভূয়সী প্রশংসা করছে। কারণ তারা এসে খারাপ প্রকৃতির ছেলেদের শায়েস্তা করেছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম জানান, আসলে এখানে উঠতি ছেলেরা একটি সামাজিক সংগঠন করে। এটি ছিল মূলত মানবিক ও মানুষের কল্যাণের জন্য কাজ করা। পরবর্তীতে এখানে বেশ কিছু ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ এসে কয়েকজনকে সতর্কও করেছে। পেকুয়া থানার এ,এস,আই সাঈজুদ্দিন জানান, ত্রিপল নাইন থেকে ফোন পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে কিছু উঠতি বয়সী ছেলেকে সতর্ক করা হয়েছে। আমরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। যেখানে নাগরিকের নিরাপত্তার বিঘ্ন ঘটবে সেখানে আমরা ছুটে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost