1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি বাইশারী বাজারে অগ্নিকান্ডে ৪ দোকান ও ৪ ফ্যামিলি বাসা পুড়ে ছাই 

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নি কান্ডের ঘটনায় ৪ দোকান ও ৪ ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ৬ ই মে ভোররাত ৪ টার দিকে বাইশারী বাজারের হাফেজ খানা সংলগ্ল আবদুস সালাম প্রকাশ কেরাম মাঝির মালিকানাধীন দোকান ঘর ও ভাড়া বাসায়। এসময় চারটি দোকান ও চারটি ফ্যামিলি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মধ্যে রয়েছে, কামাল হোসেনের  এস্ক্রাপের দোকান, জাহাংগীর এর মুদি দোকানের রক্ষিত মালালালের গুদাম, রাবার ব্যবসায়ী  আজম ও ইউছুপ নবী মজুদ করা রাবারের গুদাম, ওসমান ও জালাল আহাম্মদের কাপড়ের গাইড ছিল বলে তারা জানান।
এতে দোকান ঘর ছাড়া ক্ষতির পরিমান ২০ লাখ টাকা  হবে বলে প্রাথমিক পর্যায়ে ধারনা  করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষ দর্শী  ও বাসায় অবস্থান করা ব্যবসায়ী জাহাঙ্গীর  আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সুত্র পাত দেখে ঘুমন্ত লোকজনকে সজাগ করে বাসা থেকে বের হয়ে বাইশারী বাজার জামে মসজিদের মাইকে আগুন লাগার কথাটি ঘোষনা করার পরপরই  শত শত লোকজন এসে আগুন নিভানোর প্রাণপণ  চেষ্টায় শত শত দোকান রক্ষা পায়।।
তবে কিভাবে  আগুন লাাগল  বিষয়টি কেউ জানেনা বলে জানান। অনেক বলেন , হয়ত মশার কয়েল থেকে  আগুনের সুত্র।
খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থল আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের  ইনচার্জ  শোভন সাহা ও সংগীয় ফোর্স।
এছাড়াও ঘটনা স্থলে আসেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। তিনি  বিষয়টি কতৃপক্ষকে আবগত করছেন বলে জানান। 
বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন কিভাবে আগুল লাগল তা এখনও জানা যায়নি। তবে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। আগুন নিয়ন্ত্রন করা না গেলে বিশাল বাজার রক্ষা করা যেতনা। তিনি আরো বলেন মালামালের ক্ষতি হলে ও ঘুমন্ত মানুষ গুলো নিরাপদে বের হয়ে আসতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে তিনি অবগত করেছেন। ঘটনাস্থলে পি আইও কে পাঠানা হয়েছে। ক্ষতিগ্রস্থ তালিকা তৈরী করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost