1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

কক্সবাজার মৎস্য ঘেরে মরদেহ উদ্ধার ২

  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১৭ বার

বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মৎস্য ঘেরের পাশ থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার থানা পুলিশ।
শুক্রবার ১৬ মে দুপুর ১২টার দিকে খুরুশকুলে ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনুপাড়া থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি মো. রাকিবুজ্জামান। নিহতরা হলেন কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আব্দুল খালেক (২৫) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২৪)।
তারা দুইজনই পেশায় জেলে।
স্থানীয়দের তথ্য মতে ওসি রাকিবুজ্জামান বলেন, সকালে সদরের খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ায় জনৈক শামশুল হুদার মৎস্য ঘেরের পাশে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৎস্য ঘেরের বাঁধের ওপর উপুড় অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও বৈদ্যুতিক শকের মত পোড়া ক্ষত রয়েছে।প্রাথমিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুরুশকূল ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান ছিদ্দিকী বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে মনুপাড়াস্থ মৎস্য ঘেরের পাশে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি। নিহত ইয়াছিনের বাবা আবু তাহের জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার ছেলে বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান পাননি। পরে মনুপাড়াস্থ একটি মৎস্য ঘেরের পাশে তার মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে। তদন্ত শেষে নিশ্চিত হয়ে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost