তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
১৬ আগস্ট শুক্রবার উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বোর্ড অফিস এলাকায় উক্ত বিক্ষোভ কর্মসুচি পালিত হয়।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
যুবদল নেতা আনিছুর রহমান আনাছ এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, আহমদুল হক সিকদার, আলহাজ্ব নুরুল ইসলাম, আবদুর রহিম মেম্বার, হাবিবুর রহমান, আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা মোহাম্মদ রুবেল, নাজিম উদ্দীন, জিয়াউর রহমান, মোহাম্মদ তৈয়ব, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন প্রমুখ।
Leave a Reply