1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

পেকুয়ায় আইন অমান্য করে এক ব্যক্তির জায়গায় কুঁড়েঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৮৩ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় আইন অমান্য করে এক ব্যক্তির জায়গায় কুঁড়েঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে পেকুয়া সদরের পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়া গ্রামের নুরুল হায়দার চৌধুরীর পুত্র রাহেদুল হায়দার চৌধুরী বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ ও চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা ২৩৮২/২৪ রুজু করে।
অভিযোগে জানা যায়, বাদী রাহেদুল হায়দার চৌধুরীর ২০ শতক জমি ও বিবাদী একই এলাকার মৃত নুর আহমদের পুত্র দুলা মিয়া ও তার ভাই আমির হোসেন গং এর ২০ শতক জমি বিগত ১৮-০৫-২০১২ ইং সনে উভয়ের সুবিধার্থে পরষ্পরের মধ্যে আন রেজিষ্টার্ড এওয়াজনামা সম্পাদনের মাধ্যমে দখল হস্তান্তর করা হয়। বিবাদী দুলা মিয়া গং প্রবাস থেকে এসে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিষ্টার্ড এওয়াজনামা দেওয়ার কথা ছিল। কিন্তু বিবাদীগণ ২০ শতক জায়গা দখল অর্পণের স্থানে ১২ শতক জায়গা হস্তান্তর করেন। ওই জমিতে বাদী রাহেদুল হায়দার চৌধুরী সকলের জ্ঞাতসারে মাটি ভরাটসহ গাছপালা রোপণ করে চারদিক ঘেরা বেড়া দিয়ে বসতঘর তৈরীর উপযোগী করা হয়। কিন্ত বিবাদীগণ দুর্লোভের বশীভূত হয়ে কুচক্রীমহলের ইন্দনে রেজিষ্টার্ড এওয়াজনামা সম্পাদন করতে প্রতারণা করে আসছিল। বিবাদীগণের প্রতারণার বিরুদ্ধে বাদী বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা রুজু করে। বিজ্ঞ আদালত বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক রিপোর্ট প্রদান করার জন্য পেকুয়া থানাকে দায়িত্ব প্রদান করেন। এ দিকে বিবাদাগীণ পেকুয়া থানা প্রশাসন ও আদালতকে কর্ণপাত না করে বাদীর জায়গায় অনধিকার প্রবেশ করে একটি কুঁেড়ঘর নির্মাণ করে। গত ৩০ সেপ্টেম্বর থেকে বিবাদীগণ ওই বিরোধীয় জায়গায় কাঁটাতার দিয়ে ঘেরা ও দক্ষিণ পাশে পাকা পিলার তৈরীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে পেকুয়া থানার এস,আই ই¯্রাফিল জানান, বিরোধীয় জায়গায় স্থাপনা নির্মাণের খবর পেয়ে আমি ওই স্থানে গিয়েছি। তাদেরকে স্থাপনা নির্মাণে নিষেধ করেছি। কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost