1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় এরশাদ আলী স্টেডিয়াম উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে এরশাদ আলী চৌধুরী মিনি স্টেডিয়ামের। টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠটি স্টেডিয়াম ঘোষণা করে। মঙ্গলবার (৫নভেম্বর) দুপুরের দিকে এরশাদ আলী চৌধুরী মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হোসেন চৌধুরী স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।২০১৯ সালে টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ স্টেটের নিজস্ব সম্পত্তিতে খেলার মাঠ তৈরী করা হয়। ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বিকাশের জন্য সে সময় এরশাদ আলী ওয়াকফ সম্পত্তিতে খেলার মাঠ নির্মাণের অনুমতি মেলে।
স্থানীয়সুত্রে জানায়ায়, উপজেলার টইটং ইউনিয়নের এরশাদ আলী চৌধুরী ওয়াকফ নিজস্ব সম্পত্তিতে নির্মিত ওই খেলার মাঠটি মিনি স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পেতে সংশ্লিষ্ট অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে স্টেডিয়াম ঘোষণার আবেদন গৃহীত হয়েছে।
এরশাদ আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির ওয়ারিশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রখ্যাত জমিদার বাড়ির সন্তান আরিফুল ইসলাম খান স্টেডিয়াম নির্মাণের ঐকান্তিক প্রচেষ্টা চালান। এছাড়াও একই সম্পত্তির ওয়ারিশ ছৈয়দুল্লাহ লিয়াকত আলী চৌধুরী স্টেডিয়াম নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
এ ব্যাপারে এরশাদ আলী চৌধুরী ওয়াকফ এর কার্যকারক নুরুন্নবী বলেন, স্কুলসহ খেলার মাঠ সবকিছু প্রতিষ্ঠিত হয়েছে ওয়াকফ এর সম্পত্তিতে। স্কুলের পুর্ব পাশে ওয়াকফর জমি ভরাট করে মাঠ তৈরী করা হয়। যিনি জমি দিয়েছেন তার মানেই স্টেডিয়ামটি নামকরণ হয়েছে। ইউএনও স্যার এসে উদ্বোধন করেছেন। সাইন বোর্ড টাঙানো হয়েছে। মাঠ সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রধান ফটকে নান্দনিক গেইট নির্মাণ করা হবে। মাঠে মাটি ভরাট কার্যক্রমও শুরু করবো। স্কুলের শিক্ষার্থী ছাড়াও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিরা সেখানে এসে ক্রীড়া ও শরীর চর্চা করতে এ মাঠকে সুন্দররুপে উপযোগী করতে ইউএনও স্যার উদ্যোগ গ্রহণ করেছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনুল হোসেন চৌধুরী বলেন, মাঠটি অত্যন্ত আকর্ষনীয় ও মনোরম স্থানে। আসলে ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে এর গুরুত্ব অনুধাবন করতে সক্ষম হয়েছি। যিনি জায়গা দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য ওনার নামেই এ স্টেডিয়ামটি নামকরণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost