1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নাইক্ষ্যংছড়িতে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 
শনিবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলটির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেলের সঞ্চালনায় অনন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ, যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল। ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মিনহাজ। এছাড়াও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
জানা যায় গত (০২ ফেব্রুয়ারী ২০৫ইং) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে সাবেক সাংসদ বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় সন্তান সাচিংপ্রু জেরীকে আহবায়ক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা’কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মেতে ওঠে। এতে জেরী ও ম্যামাচিং’ গ্রুপ এক সাথে হয়ে দলকে চাঙ্গা করতে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দ মিছিল উত্তর পথ সভায় বক্তব্যে আশাবাদ ব্যক্ত করছেন।
বিএনপি’র নেতা কর্মীরা জানায়, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে জেলায় দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। তা উপজেলা পর্যায়ে গড়ায় এই দ্বন্দ্ব। এই অবস্থায় বিগত সাত বছর এই সুযোগ কাজে লাগায় বান্দরবান আওয়ামী লীগ।
এর পর গত নতুন করে জেলা বিএনপি’র কমিটিতে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীকে আহবায়ক, জাবেদ রেজাকে
সদস্য সচিব করায় তাঁদের সমর্থিত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দুই গ্রুপে আলাদা আলাদা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost