1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

মাদকের টাকা জোগাতে কন্যা সন্তানকে বিক্রি করল পিতা: উদ্ধার করল পুলিশ, মাদকাসক্ত পিতা আটক

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাস বয়সী এক কন্যা সন্তানকে মাদকাসক্ত পিতা কর্তৃক বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। ওই পিতা পেশায় একজন রিক্মা চালক।
শুক্রবার ( ৮ আগস্ট ) রাত ১১টার দিকে থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটি উদ্ধার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় কন্যা শিশুটির বাবা মিরাজ হোসেন ( ২৫ )কে গ্রেফতার করে থানা পুলিশ।
আটক মিরাজ উপজেলার সদর ইউনিয়নের আকবার পাড়া মৃত হাফিজুর রহমানের পুত্র। তবে, তারা দুজনে শিশুটিকে নিয়ে সদরের জুনাবির পাড়ায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
শিশুটির মা আসমাউল হোসনা জানান , তার বাপের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকায়।বিগত ২ বছর পুর্বে মিরাজ উদ্দীনের সাথে আমার বিবাহ হয়। আমাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। মেয়ের বয়স ৩মাস। তার স্বামী একজন মাদকাসক্ত ও পেশায় রিক্সা চালক। আমার বাচ্চা পেটে থাকাবস্থায় বিক্রি করে দিবে বলে হুমকি দিয়ে আমাকে অনেকবার মারধর করেছিল। কয়েকদিন আগে আমাকে মারধর করে স্ট্যাম্পে সই নিয়ে আমার কন্যা শিশুটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রাসহ আমরা পু্লিশকে খবর দিই।
পুলিশ আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে,এজন্য থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান , অভিযুক্ত পিতা তার মাত্র ৩ মাস বয়সী কন্যা শিশুটিকে অর্থের বিনিময়ে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মছদিয়া এলাকা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কন্যা শিশুটি উদ্ধার করে তার মার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত পিতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost