চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার পানি নিষ্কাশনের ড্রেইনের কালভার্টের মূখে ওয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি,ফলে ভেঙ্গে গেল ড্রেইনের ওয়াল,ক্ষতি হলো সরকারের।উন্নয়ন সহ্য করতে পারেনি স্বার্থান্বেষী কিছু মানুষেরা।
সরেজমিনে গেলে দেখা যায়,খুটাখালী বাজারস্হ হাসপাতাল সড়কের পূর্ব-পশ্চিম পানি নিষ্কাশনের ড্রেইনটি ২০২৪-২৫ অর্থ বছরের ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগিতা তহবিলের ৫ লক্ষ টাকার বরাদ্দে ২৬৭ফুট লম্বা পাঁকা ড্রেইন করা হয়েছে।এই ড্রেইনে সংযুক্ত হয় দক্ষিণপাড়া সকলের পরিচিত ডাঃ মোঃ ইউনুস বাড়ীর সামনের সড়ক হয়ে আসা ড্রেইন আর অতিরিক্ত জেলা দায়রা জজ মিজানুর রহমান বাড়ীর সামনের সড়ক হয়ে আসা ড্রেইনটিও পূর্ব-পশ্চিশ ড্রেইন পতিত হয়।দীর্ঘ ৮/৯ বছরে আগে থেকে বর্ষার পানি চলাচলের যে স্হান বা পথ,সেখানে একটি কালভার্ট রয়েছে।দীর্ঘ দেড় মাস আগে করা নতুন পূর্ব-পশ্চিশ ড্রেইন সেই কালভার্টে সংযুক্ত করার ফলে স্বার্থন্বেষী কিছু লোক,কালভার্টের মূখে ইটের ওয়াল তুলে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়,ভারী বৃষ্টির পানি ড্রেইন হয়ে যেতে না পেরে সড়ক ডুবে প্রায় ৬০ফুট মত ড্রেইনের ওয়াল ভেঙ্গে যাওয়ার ফলে আরসিসি সড়কেও ফাটল ধরেছে, এমন দৃশ্য ভেসে উঠেছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ্যাডঃ সালাহউদ্দিন কাদের জানান-২৬৭ ফুটের দৈর্ঘ্য এই ড্রেইন ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনের অনুরোধে করা হয়েছে।একজন ইউপি সদস্যকে একত্রে এত বাজেট দেওয়া হয় না।শুধু বাজার কেন্দ্রিক হওয়াতে ড্রেইনটির করার বাজেট দেওয়া হয়েছে। ড্রেইনটি ভেঙে পড়েছে শুনে দেখতে আসলাম।পরে স্হানীয় লোকজন জানিয়েছেন,মৃত ডাঃ আহমদ সৈয়দ এর ছেলে হিমেল রাতে আধারের মোস্তফা মিস্ত্রী আর রুবেলকে দিয়েই কালভার্টের মূখে ওয়াল তুলে দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করায়,আজ ড্রেইনের ওয়াল ভেঙ্গে সরকার আর এলাকার উন্নয়নের বাঁধা সৃষ্টি করেছে।এবিষয়ে আমি ইউএনও মহোদয়কে অবগত করবো,যাতে আইনী ব্যবস্হা নেওয়া যায়।
ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দিন জানান-বাজারের একাংশের পানি,হাসপাতাল,কিশলয় গালর্স বিদ্যালয়,বালিকা দাখিল মাদ্রাসা,মিলেনিয়াম স্কুল সহ ডাক্তার,জজ,মাষ্টার,ক্বারী হুজুর সহ এলাকার স্বনামধন্য ব্যক্তিদের বসতবাড়ীর যাতায়াতের সড়কটির ভগ্নদশা সৃষ্টি আর জলবদ্ধতা হয়ে র্দূগন্ধ সৃষ্টি যেন হয়,আমি সেই লক্ষে এই ড্রেইটি পরিষদের উন্নয়ন তহবিলের বাজেট নিয়ে কাজটি করেছি।কাজ করার সময় এলাকার সবাই সুনাম করেছে।এখন রাতে আধারে কালভার্টের মূখে ইটের ওয়াল দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায়,ড্রেইনের ওয়ালটি ভেঙ্গে গেছে।এই বিষয়ে স্হানীয় প্রশাসন আর উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিবেন।
অভিযুক্ত হিমলে বলেন-৪/৫ বছর ধরে আমার খতিয়ানভুক্ত জায়গা দিয়ে ড্রেইন হয়ে আসা ময়লা পানি যাচ্ছে।আমি জায়গাটি সংস্কার করার লক্ষে কালভার্টের মূখে ইটের ওয়াল দিলাম।পানি কোথায় যাবে,কোন দিকে যাবে,এটি সরকার বা প্রশাসন বুঝবেন।কারণ ড্রেইন করার সময় কেউ আমাকে অবগত করেনি,আপাতত আমার জায়গার ওপর দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্হা করা হচ্ছে।পরবর্তীতে ড্রেইন বর্ধিত করে অন্যত্রে সরিয়ে নেওয়া হবে,এমন প্রতিশ্রুতি কেউ আমাকে দেয়নি।তাই আমার প্রয়োজনে,আমার কাজ আমি করেছি।হয়তো এতে ড্রেইনের ক্ষতি হয়েছে।কিন্তু এছাড়া আমার এখন কিছু করার নেই।
Leave a Reply