1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত পোনে ৩ টার সময় হারুনর রশিদ রাসুর মালিকানাধীন গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মজিদের পাড়ার মৃত খায়ের আহমদের পুত্র জসিম (৪৫), চুনতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আদর্শ পাড়ার মৃত মোহাম্মদ আলীর পুত্র এনামুল হক (৩৩), একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ (৪৫), কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আদার চর এলাকার চিত্ত রঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার (৫০), লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত সিকান্দর আলীর পুত্র হারুনর রশি দ(৬৩) ও উপজেলার চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াছের পুত্র মোহাম্মদ আলম (২৩)। পেশায় তারা সকলেই গাড়ি চালক। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম- ১ শত ১৫ পিচ তাস ও ৬ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের বিপরীতে ড্রাম ট্রাক গ্যারেজ এলাকায় মৎস্যজীবী লীগ নেতা হারুনর রশিদ রাসুর’র মালিকানাধীন গ্যারেজে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জুয়াড়িকে আটক করা হয়, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়ার যে কোন এলাকায় রাত বারোটার পরে আড্ডারত কাউকে পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে, বারোটার পর কোন টার্ফের বাতি জ্বালানো যাবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost