1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

কুতুবদিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার

কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় বিতর্কিত এনসিপি নেতা রিদুয়ানুজ্জামান হেলালীর বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার দুপুরে উপজেলার একটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকার তমিজ উদ্দিনের ছেলে মোঃ সেলিম।

সে কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক।

রিদুয়ানুজ্জামান হেলালী একই এলাকার মৃত নুরুজ্জামান হেলালীর পুত্র। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুতুবদিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী।

তিনি অভিযোগ করে বলেন, হেলালী সুবিধাবাদী নেতা, দীর্ঘদিন ধরে কখনো আওয়ামী লীগ আবার কখনো গণঅধিকার পরিষদ বা অন্য দলের পরিচয় দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করে আসছে। এখন এনসিপির রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।

সেলিম বলেন, “আমি বিএনপির দুঃসময়ের কর্মী হওয়া সত্বেও হেলালী ও তার মিজবাহ আমাদের পারিবারিক শত্রুতার রেশ ধরে চট্টগ্রামের বিভিন্ন মামলায় আমাকে মিথ্যা আসামি করেছে। পুলিশ দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে, কুতুবদিয়ায় নিরাপদে বসবাসও করতে পারছি না।”

তিনি আরও অভিযোগ করেন, হেলালীর নেতৃত্বে মাছের ঘের দখল, মাছ লুট, প্রতিপক্ষের ওপর সন্ত্রাসী দিয়ে হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। চাঁদা না দিলে সাধারণ মানুষকে চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী বা রাজনৈতিক ট্যাগ দিয়ে হয়রানি করছে। সম্প্রতি কৈয়ারবিল এলাকায় মাছের ঘের দখল সংক্রান্ত এক ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো হেলালীকে গ্রেফতার করেনি, অথচ সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে হেলালীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost