নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডীয় জায়গা ও সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার মগনামা ১ নং ওয়ার্ড বাজার পাড়া এলাকায়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে ২০২১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছিলেন কিন্তু তৎকালীন বিতর্কিত এমপি জাফর আলমের ক্ষমতার দাপটে কোন সুরাহা হয়নি ।
জানা যায়, আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মাদু ক্ষমতার জোর খাটিয়ে স্কুলের জায়গা দখলে নেয় এবং নির্মাণাধীন স্কুলের লোহা সিমেন্ট ও নির্মাণ সামগ্রী চুরি করে দোকান ঘর নির্মাণ করে।
তিনি প্রশাসনিকভাবে জরিপ করে সমস্যা সমাধানের সুপারিশ করলেও সেই সিদ্ধান্ত আজও বাস্তবায়ন হয়নি। উল্টো দখলকারীরা প্রতিনিয়ত অভিযোগকারীদের ভয়ভীতি, হুমকি দিয়ে জোরপূর্বক দোকান নির্মাণ ও অবশিষ্ট জায়গা ১৫ বছর ধরে লবণ মাঠ হিসেবে লাগিয়ত করে আসছে।
স্থানীয়রা জানান, দিয়ারা ১৬৩৮ খতিয়ানের ৫০ শতক সরকারি ১নং খাস খতিয়ানের ৮০ শতক এবং পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডিয় ১৬৩৭ খতিয়ানের ৫০ শতক জমি আওয়ামী লীগের ক্ষমতা ব্যাবহার করে জোর পূর্বক দখল করেছিল নুর মোহাম্মদ মাদু। সরকার পতনের পরেও কোন অদৃশ্য ক্ষমতার দাপটে স্কুলের জায়গা ভোগ দখল করে আসছে এই আওয়ামী নেতা প্রশ্ন স্থানীয়দের।
আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু এখনো কোনো ফল পাইনি। দ্রæত খাস জমি ও স্কুলের মালিকানা সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার জন্য সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কান্তি নাথ জানান, বিদ্যালয়ের মালিকানাধীন ৫০ শতক জায়গা বেদখল রয়েছে। উক্ত জমি উদ্ধারের জন্য কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু কোন ফলাফল পায়নি। বিদ্যালয়ের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, যে কোনো সময় উচ্ছেদ এবং দখলদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply