1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই উপজাতি নারী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থান পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা তারা।
নাইক্ষংছড়ি থানার পুলিশ সুত্রে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে১লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।
নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন,আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লাখ ২০ হজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই অভিযানটি এখনো চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost