1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

বঙ্গোপসাগরে ১৭ দিন ধরে নিখোঁজ নৌকাসহ ১৬ মাঝিমাল্লা..!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার

ফয়সাল আলম সাগর:
মাছ শিকারে গিয়ে ১৭ দিন ধরে বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন নৌকাসহ ১৬ মাঝিমাল্লা। নিখোঁজদের মধ্যে দুইজন নোয়াখালী, দুইজন চট্টগ্রামের বাঁশখালী এবং নৌকা মালিকসহ বাকিরা কক্সবাজার সদর, চকরিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় নৌকা মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আকতার বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।
জানা গেছে, নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন—নৌকা মালিক আলী আকবর (৪৯), মাঝি আবু তাহের (৬৯), জেলে মো. রুবেল (২৭), আমির হোসাইন (২৭), মোহাম্মদ জামাল (৪৯), মোহাম্মদ ইসাক (৩৩), জামাল আহমদ (৩৪), মোহাম্মদ হেলাল (৩৫), শেফায়ত উল্লাহ (৩৯), জয়নাল আবেদীন জইন্যা (৫০), মোহাম্মদ এহছান (৩৮), আবদুল মন্নান (৩৮) ও মোহাম্মদ ছালাউদ্দিন (৩৮)। এছাড়া শাহাব উদ্দিন (৪৫) ও আরও দুজনের নাম জানা যায়নি।
সদরঘাট নৌ থানার জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নৌকা মালিক আলী আকবর তার নিজস্ব নৌকা ‘এফবি খাজা আজমীর’ নিয়ে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সেদিন রাত পৌনে ১০টার দিকে সর্বশেষ স্ত্রী সেলিনা আকতারের সঙ্গে ফোনে কথা হয় তার। এরপর থেকে তিনি আর যোগাযোগ করেননি। পরবর্তীতে নৌকায় থাকা অন্য মাঝিমাল্লাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা তাদের নিরাপদে ফেরত আসার আশায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

ফয়সাল আলম সাগর,
সম্পাদনা: সহকারি সম্পাদক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost