নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়া উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান বলেছেন, কক্সবাজার জেলায় পূজামন্ডপে সবধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা উৎসব চলাকালীন সময়ে কক্সবাজার জেলায় তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামরা স্থাপনা করা হয়েছে। সরকারের পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার, গোস্টগার্ডসহ অন্যান্যরা দূর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। উৎসব মুখর পরিবেশে পূজামন্ডপে যাতে প্রার্থনা করতে পারে সে জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হোসেন চৌধূরী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি সুমন বিশ্বাস প্রমুখ।
Leave a Reply