1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির কারখানায় ইউএনওর অভিযান, ১লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিস্টি তৈরী করার দায়ে “ক্লাসিকাল সুইটস” নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা ও ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়।

৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অভিযানকালে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন,এএসআই আবদুল আলী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি বিধান বাবুসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় “ক্লাসিকাল সুইটস” নামে প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্যহানিবর করে বাজারজাত করছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আনুমানিক ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost