1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯৪ বার

পেকুয় প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করার ধারাবাহিকতায় সোমবার (১৩অক্টোবর) সকাল থেকে পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে তিন দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়।
বাংলাদেশ নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিন এর তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উক্ত ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে।
ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ দাঁত ও অন্যান্য রোগের চিকিৎসার জন্য ক্যাম্পেইনে আসছে। সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে চিকিৎসা প্রদান করা হবে। আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করায় সেবা গ্রহীতারা ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি প্রকাশ করেছে।
চিকিৎসা নিতে আসা উপস্থিত বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের কল্যাণে সর্বদা তাদের পাশে রয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost