ইয়ার রহমান আনান:
“তারুণ্যের অংশগ্রহণ”খেলাধুলার মনোন্নয়ন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় নতুন সম্ভাবনাময় ইডেন টার্প নামে একটি ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার, ২০ অক্টোবর ২৫ ইং সন্ধা ৭ টায় চকরিয়া পৌরসভার আওতাধীন বাটাখালি সেতু সংলগ্ন দক্ষিণ পাশে এই ইডেন টার্প টির শুভ উদ্বোধন করেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র নুরুল ইসলাম হায়দার।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মোবারক আলী সাধারণ সম্পাদক- চকরিয়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আব্দুর রহিম সাধারণ সম্পাদক-চকরিয়া পৌরসভা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন-সাধারণ সম্পাদক জেলা শ্রমিকদল ও সাবেক কাউন্সিলর পৌরসভা ৪ নং ওয়ার্ড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম ওমর আলি-সভাপতি চকরিয়া প্রেসক্লাব ও সাবেক সভাপতি চকরিয়া উপজেলা যুবদল। এছাড়া ও উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ অসংখ্য ক্রীড়ামোদী জনতা।
“ক্রীড়া শক্তি’ ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম হায়দার বলেন ক্রীড়া তরুণ প্রজন্মকে গঠনমূলকভাবে ব্যস্ত রাখে, যা তাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে,
মানুষকে সুস্থ সবল রাখে,মন মানসিকতা সুন্দর রাখে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে যার ফলে রোগ ব্যাধি হওয়ার ঝুঁকি কম থাকে। তাই যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ইডেন টার্ফ এর মতো ক্রীড়াঙ্গন দরকার।
এই বিষয়ে সদ্য উদ্বোধনী ক্রীড়াঙ্গন ইডেন টার্ফ এর স্বত্বাধিকারী রানা হামিদ আলোকিত সকালকে বলেন আমি দীর্ঘ প্রচেষ্ঠায় আমার এই ইডেন টার্ফ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন করতে পেরে আমি খুবই আনন্দিত এই কারণে যে,আমি চাই যুবসমাজকে মাদক ও অপরাধমূলক সব কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে, আমি চাই আগামীর প্রজন্মকে নিয়ে ভাবতে আগামীতে যেন চকরিয়ায় চুরি-ছিনতাই,মারামারি,খুন-খারাবি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের মতো ঘটনা সংগঠিত না হয়।এইটাই আমার মূল উদ্দেশ্য।
কথার প্রসঙ্গে তিনি আরও জানান, ইডেন টার্ফ এ ক্রীড়া প্রেমিদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রেখেছি যেমন:নিরাপত্তার স্বার্থে বসানো হয়েছে সিসি ক্যামেরা,পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা,পার্কিং এর ব্যবস্থ,লোডশেডিং এর জন্য জেনারেটর,ওয়াশরুম,বসার জন্য সুন্দর একটি পরিবেশ।সকলের সহযোগিতা ও ভালোবাসা থাকলে একটা নতুন সম্ভাবনার ধার প্রান্তে পৌঁছাতে পারবো।
Leave a Reply