1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আবু কায়সার সঞ্চালনা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রাশেল, জাহাঙ্গীর আলমসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনে দেশ পিছিয়ে পড়েছে। তবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর।”

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনেও যুবদলকে নেতৃত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

অপরদিকে, বাইশারী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাইশারী বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর মোহাম্মদ পুতুন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব কলিম উল্লাহ সঞ্চালনা করেন।
র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম বান্টু, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
উৎসবমুখর এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost