1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় জোরপূর্বক দোকানঘর জবর দখলের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়া চৌমুহনী ক্রেমলিন চৌধূরী প্লাজার পশ্চিম পাশে এক ব্যক্তির দীর্ঘদিনের দোকানঘর জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজাখালী ইউপির লালজানপাড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলীর পিতা এজাহার মিয়া বিগত ২০০২ সালে ১০৭৩ নং কবলামূলে ১০ কড়া জমি ক্রয় করে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ভোগ দখলে ছিল। এ দিকে বারবাকিয়া ইউনিয়নের ফাশিয়াখালী গ্রামের বাসিন্দা বদি আলমের পুত্র মোহাম্মদ হোসেন ওই বিরোধীয় জায়গায় জোরপূর্বক দোকানঘর নির্মাণ করিয়ে আসতেছে। জায়গার মালিক খোরশেদ আলী জানান, ওই সময়ে মো: হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার দোকানঘরে অনধিকার প্রবেশ করে দোকানের চারদিকে পাকা দেওয়াল নির্মাণ করিয়া আসতেছে। তাকে আমরা বারণ করিলে সে কর্ণপাত না করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বর্তমানে সে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি কাজে বাধা দিলে প্রাণে হত্যারও হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে জায়গার মালিক খোরশেদ আলী পেকুয়া থানায় অভিযোগ দায়ের করে। তিনি বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost