নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও জাকঝমকপূর্ণভাবে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উক্ত বিশাল র্যালী পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে পেকুয়া চৌমুহনী প্রধান কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদরের চেয়ারম্যান এম, বাহাদুর শাহ। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল, বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেকুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদ ওয়াহিদ জামান। অন্যান্যদের মধ্যে ছিলেন টইটংয়ের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, যুবদলের যুগ্ম আহবায়ক মনির উদ্দিন শাকিল সিকদার, নুরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, মোস্তফা কামাল ফাহিম, সাঈদী রহমান,ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় প্রমুখ।
Leave a Reply