1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চবি ছাত্রদলের এজিএস নির্বাচিত হলেন রামুর গর্জনিয়ার সন্তান আশরাফুল

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সন্তান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের চাক হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বড় ছেলে আশরাফুল আজিমকে এজিএস পদে মনোনীত করা হয়েছে।
আশরাফুল আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে পড়াশুনা শেষ করেন।
বাংলাদেশপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন ও শিক্ষার্থী অধিকার নিয়ে কাজের সঙ্গে সম্পৃক্ত আশরাফুল আজিম তার নিষ্ঠা, সংগঠনের প্রতি আনুগত্য,নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার জন্য সহকর্মী ও নেতাদের আস্থা অর্জন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবঘোষিত কমিটির সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, নিবেদিত ও কর্মঠ হিসেবে আশরাফুল আজিম অবদানকে মূল্যায়ন করেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা আশরাফুলকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
আশরাফুল আজিম বলেন, “ছাত্রদলের পতাকাতলে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost