পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়ায় জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাওলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা/২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে পেকুয়া বালিকা উ্চচ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ৩য়-৯ম শ্রেণির ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার সার্বিক তদারকি ও সার্বিক তত্তাবধানের দায়িত্ব পালন করেন জায়েকা নুর ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি ও পেকুয়ার সাবেক চেয়ারম্যান মাওলানা নুরুল হোছাইনের কৃতি সন্তান লায়ন সাজ্জাদ হোছাইন। পরীক্ষা নিয়ন্ত্রক আবুল হাসেম, হল সুপার মাষ্টার দলিল আহমদ, সমন্বয়কারী মুজিবুল হক চৌধুরী, হেলাল উদ্দিন ছিদ্দিকী, ফরহাদ চৌধুরী লিটন, সদস্য সচিব সোহারাব চৌধুরী, সহ সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কেন্দ্র সচিব আনোয়ারুল করিম, সহ কেন্দ্র সচিব মাষ্টার মো: ইদ্রিসসহ অনেকে পরীক্ষার দায়িত্ব পালন করেন। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব সাইফুল হক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী শুক্রবারের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানান।
Leave a Reply