জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাগে ৩টার দিকে নাইক্ষংছড়ি রেস্ট হাউস মিলনায়তনে দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের পৃষ্ট পোষক চট্টগ্রাম টিমের সদস্য সংগ্রামী দায়িত্বশীল মোস্তাফিজুর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আমির আবু নাসের, উপজেলা নায়েবে আমির ইলিয়াছ সওদাগর নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন আমির মাষ্টার আব্দুর গফুর,বাইশারী ইউনিয়ন আমির ছলিম উল্লাহ, নাইক্ষংছড়ি উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি, বাবুল হোসেন, বাইশারী ইউনিয়ন শ্রমিক কল্যানের সভাপতি আবুল হাশেম, মিডিয়া বিভাগের নাইক্ষংছড়ি উপজেলার মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুরসহ উপজেলা ও ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন আগামীর নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম তথা দাঁড়ি পাল্লাকে জয় করার লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাওয়া পৌঁছেদেয়া,পাশাপাশি নির্বাচন কালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন সহ কেন্দ্র পাহারা নিয়োজিত থাকা।
বান্দরবানের জেলা আমির বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটা জনপদের মানুষের কাছে গিয়ে জামায়াত ইসলামির কার্যক্রম যথাযথ ভাবে পৌঁছে দেয়া,সকলের সাথে সমন্বয় করে নির্বাচন কার্যক্রম কে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি কারো সাথে ভেদাভেদ না রেখে কাজ করা,সকল ধর্মিয় অনুসারীর ক্ষতি করা যাবে না,এবং তাদের সাথে সৌহার্দ্য পূর্ন আচর বজায় রাখা।
এছাড়া উপজেলা ইউনিয়নের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply