1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত সচিব মো: ছফওয়ানুল করিম পেকুয়া সদরের সরকারীঘোনা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর পূর্বজোন বিএনপির সভাপতি আবু বক্কর, যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী মো: ছফওয়ানুল করিম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসতবাড়ি পুড়ে যায়। এরপর পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বাহাদুর শাহ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীকাল যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে আর্থিক সহায়তা করবে। তিনি আরো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও গরীব হওয়ায় সকলকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost