1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়িতে দুইটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও বান্দরবান জেলা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এবং উপজেলা প্রশাসনের একটি যৌথদল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার সময় উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিযুক্ত দলটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ২টি ইটভাটা স্কেভেটার মিশন দিয়ে কিলন বেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান সহকারী পরিচালক রেজাউল করিম ও বান্দরবান জেলার সিনিয়র সহকারী কমিশনার
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
এছাড়া অভিযানে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে অভিযানে ইটভাটা বিএইচবি-১, জেএসবি -২ ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়।
এতে ভুক্তভোগী ইটভাটা মালিকরা প্রায় ৮০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ইটভাটা মালিক ও শ্রমিকরা বলেন, নাইক্ষ্যংছড়ি এলাকায় এই ২টি ইটভাটায় প্রায় ১৫শ শ্রমিক কাজ করে।
এভাবে প্রতিনিয়ত ইটভাটা গুড়িয়ে দিলে ও উচ্ছেদ করলে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে।
ইটভাটা মালিকরা আরো বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে ককসবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং রামুসহ বিভিন্ন এলাকায় বাড়ি ঘর ও সরকারি অফিস-আদালত নির্মাণ বন্ধ হয়ে যাবে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।
এই বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,পরিবেশ সুরক্ষায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost