মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মুনতাকিম বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী,
উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা
এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান।
এছাড়া খামারিদের প্রতিনিধি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন রেদওয়ানুল হক ও শাহিনা পারভীন লিপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আমির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খামারি ও স্টল প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এর আগে র্যালি শেষে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে স্থাপিত ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিগণ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সাঈদ আল করিম ও আফরোজা বিনতে জহির।
Leave a Reply