1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চরম্বায় জায়গা জবরদখল: সন্ত্রাসী হামলায় বৃদ্ধা সহ গুরুতর আহত ৪, মামলা দায়ের

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বায় জায়গা জবরদখল করে হামলায বৃদ্ধা ও নারী সহ গুরুতর আহত করার অভিযোগ উঠছে প্রতিপক্ষর বিরুদ্ধে।
৫ই ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা চরম্বা ৩ নং ওয়ার্ডের মজিদের পাড়া এঘটনা ঘটে।
ঘটনায় আহত বৃদ্ধার ছেলে ইউনিয়ন যুবদল নেতা ছাবের আহমদ বাদি হয়ে লোহাগাড়া থানায় নেজাম উদ্দীন, মোজাহেরুল হক, জিয়াউল হক, রিফাত, আবুল ফয়েজ, কুলসুমা খাতুন, হামিদা বেগম, শামীমা আক্তার, রাশেদা বেগম, মোজাফ্ফর রুবেল নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার পাঁচ জনের নামে মামলা দায়ের করা হয়।
মামলার বাদি ছাবের আহমদ জানান, প্রতিপক্ষরা আমার প্রতিবেশী তারা দীর্ঘ দিন যাবত মৌরসি ও খরিদা জায়গায় জবরদখলের অপচেষ্টা চালায়। ঘটনা দিন সকালে বিবাদিরা সঙ্ঘবদ্ধভাবে অস্ত্র শস্ত্র নিয়ে আমার বসতভিটা আঙ্গিনায় জোরপূর্বক ওযাল নির্মাণ করতে চাইলে আমার বৃদ্ধা বাবা আবদুল হামিদ তাদেরকে বাঁধা দিলেই অর্তকিত ভাবে চড়াও হয়ে আমার বাবা ও চাঁচি সখিনা খাতুন, আমার স্ত্রী নাছিমা বেগম, ছোট ভাই মোরশেদ সহ সবাইকে কোপিয়ে গুরুতর যখন করে।
তিনি আরো জানান, তাদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে এসে আহতদের কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আমার ছোট ভাই মোরশেদের অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করেন।
ভুক্তভোগী আরো জানান, আমরা এখনো তাদের হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা ফ্যাসিবাদী সরকারের আমলে দালালি করে আমাদের উপর হামলা চালিয়ে ছিল।
এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমদ বলেন, চরম্বা ৩ নং ওয়ার্ডের মজিদের পাড়া এঘটনা বিষয় টি শুনেছি।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই এনায়েত জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে গিয়েছিলাম ঘটনা সত্যতা পাওয়া গেছে। যার কারনেই মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে বিবাদিদের সাথে একাধিক বার চেষ্টার পরেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost