1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির সহ সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ পেকুয়ায় প্রশিকার উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেও মাঝে আর্থিক সহায়তা প্রদান ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১ চকরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত ৭, গ্রেপ্তার ১ : ঘটনা ধামা-চাপা দিতে পাল্টা মামলা পেকুয়া বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত , আহত-৫ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা জব্দ সরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বান্দরবানে ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী বড় ব্যবধানে জয়

পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষিকা জোবাইদুন্নাহার লাবলীর সঞ্চালনায় প্রধান শিক্ষক আশুতোষ নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য সোহেল আজিম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি ফরহাদ খান টিপু, সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য রিয়াজ উদ্দিন, মাষ্টার রাশেদুল ইসলাম,ডা: রেজাউল করিম,শিক্ষানুরাগী সাদেক শিকদার, আনসারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিন জান্নাত,নাজমা আক্তার, রুমেনা মাহবুব বিউটি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন  নাসরিন সুলতানা ঝুমা, কবিতা আবৃতি করেন আমজাদ, শাহরিয়ার ফরহাদ মেহেদী, বিদায়ী গান পরিবেশন করেন সাদিয়া সুলতানা জিসান।বিদ্যালয়ের পক্ষে মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণীর ছাত্র ইউশা খান রিম এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন রফিউদ্দিন মাহামুদ রাফি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সাংবাদিক মফিজুর রহমান প্রমুখ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে অতিথি এবং শিক্ষকবৃন্দরা কেক কাটেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost