নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় লবণ মাঠের বিরোধকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (২৪) নামক এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি ওই এলাকার মো: ইউনুছের পুত্র। মঙলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলামের পিতা মো: ইউনুছ জানান, বিগত ১৭ বছর আগে ২একর ১৫ গন্ডা লবণের মাঠ ক্রয় করে ভোগ দখলে ছিলাম। স্থানীয় হাজী জোবায়ের আহমদের ইন্দনে আ’লীগের প্রভাব খাটিয়ে ভাড়াটিয়া মাস্তান দিয়ে ওই লবণ মাঠ থেকে আমাদের উচ্ছেদ করে। গত কিছুদিন আগে পেকুয়া থানায় বিচার দিয়ে বৈঠকে হাজির হয়নি। প্রতিপক্ষগণ ওই বিরোধীয় লবণ মাঠের জমিতে কাজ করলে আমরা বারণ করি। এ সময় ভাড়াটিয়া মাস্তান দিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় লাঠিসোটা দিয়ে আমার ছেলে রফিকুল ইসলামকে পিটিয়ে জখম করে। আমাকেও লাঞ্চিত করে। এ সময় পাওনাদারকে টাকা দিতে গেলে আমার পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply