1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

বাইশারীতে সদ্য প্রয়াত বিএনপির সাবেক সভাপতির স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বাইশারী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ও বাইশারী ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে বাইশারী বাজার সংলগ্ন মাঠে রবিবার (৪ জানুয়ারি ) বিকেলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর ও বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম রুবেল যৌথ পরিচালনায় এবং বাইশারী ইউনিয়ন বিএনপির সবেক সাবেক সভাপতি আজিজুল হক তালুকদার এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি।
তিনি বলেন, মনিরুল হক মনু অক্লান্ত পরিশ্রম করে স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছে আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনেক ত্যাগ তিতিক্ষা ও নির্যাতনের শিকার হয়ে জাতীয়বাদী আদর্শকে বাইশারীতে সম্মানজনক স্থানে দাঁড় করিয়ে গেছে। তাদের সেই নীতি আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ,নেজাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোংপানি,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, উপজেলা বিএনপির সবেক সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাংবাদিক আব্দুর রশিদ এবং বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিনসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ও বাইশারী ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
পরে মনু’র আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিল শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost