জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সিএইচটি সম্প্রীতি জোট। বান্দরবান জেলার প্রায় সহস্রাধিক শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে সিএইচটি সম্প্রীতি জোট।
এরই অংশ হিসেবে রবিবার (৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির সোইনাইছড়িতে প্রথম ধাপে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও এ সকল শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক, ইন্জি: থোয়াইচিং মং চাক,
শীত তার চিরচেনা রূপে আবির্ভূত হতে শুরু করেছে। শীতের ভরা মৌসুম ডিসেম্বর ও জানুয়ারি। শীতকাল হতদরিদ্র-ছিন্নমূল মানুষের জন্য যেন এক অভিশাপের নাম! শীতের সময় দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। বিশেষ করে প্রান্তিক এলাকার গরিব মানুষের সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়। গত চার-পাঁচ দিন ধরে না নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এই ভয়াবহ শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র, বৃদ্ধ, নারী ও অসহায় মানুষ। এমন কঠিন সময়ে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় সিএইচটি সম্প্রীতি জোট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুখপাত্র, পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য, দৈনিক পার্বত্যকন্ঠ ও সম্প্রীতি টিভির চেয়ারম্যান, শাহীন আলম, কেন্দ্রীয় সদস্য, পাই মং থুই মারমা প্রেম , আরো উপস্থিত ছিলেন, মোঃ আতিকুর রহমান, অংসি থোয়াই মারমা’সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসত্তার অস্তিত্ব রক্ষার তথাকথিত কথা বলে, পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলো হাজার হাজার কোটি টাকা চাঁদা উত্তোলন করে নিজের স্বার্থ হাসিল করছে অথচ খেটে খাওয়া দরিদ্র, বৃদ্ধ, নারী ও অসহায় মানুষ একটাকারও অনুদান পাচ্ছে না।
এখন সময় এসেছে পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে সকলের ঐক্যমত সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ তৈরী করা।
এ সময় নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবিক আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, গত ১মাস ধরে বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচির আওতায় কম্বল বিতরণ করা হয়।
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply