1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

খুটাখালী ছড়াখাল থেকে উদ্ধার হওয়া যুবকের নাম আঃ আজিজ: পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার খুটাখালী ছড়াখাল থেকে গত ২ জানুয়ারী বিকাল ৪টার দিকে উদ্ধার করা মরদেহ যুবকের পরিচয় মিলিছে।মৃত যুবকের নাম আব্দুল আজিজ (৩৫) যার এনআইডি নং-৪১৭৬৪১২৫৭৭।
পরিচয় শনাক্তের পরে রবিবার (৪ জানুয়ারী) দুপুরে চকরিয়া থানার পুলিশ নিহতের বাড়ীতে গেলে মৃত্যুর খরবটির প্রকাশ হয়।
খুন হওয়া যুবক-আব্দুল আজিজ (৩৫) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার হেলাল উদ্দিন বাবুল ছেলে।
নিহতের ভাই আব্দুল্লাহ প্রতিবেদককে জানান-আমার আজিজ আগে মাইক্রোবাস চালাত আর হেলপারের কাজ করতো।সম্প্রতি সে আমাদের সংসার থেকে আলাদা হয়ে তাঁর স্ত্রী,ছেলে নিয়ে বাসা ভাড়ায় থাকেন।এখন গাড়ী চালানো নিয়মিত কাজ বন্ধ রেখে এলাকার নেশাগ্রস্ত বখাট ছেলেদের সঙ্গে চলাফেরা করছেন বলে এলাকার লোকজন বারংবার বলতেন।পুলিশ আমার বাড়ীতে গিয়ে ছবি আর কাপড়চোপড় দেখালে,নিহত লোক যে আমার ভাই তখন শণাক্ত করতে পারি।তাই আমি একটাই বুঝি,তার রাতের সঙ্গীরা খুনের সাথে জড়িত থাকতে পারেন।কথাগুলো থানার ওসি মহোদয়কে বলেছি।
নিহতের স্ত্রী ইয়াছিন আকতার (যার এনআইডি নং-৯১৩৮২৬২৫৪৯) প্রতিবেদককে জানান-আমাদের একটি ছেলে আছে,নাম আবিদ (১০) বছর।আমার স্বামী গাড়ীর চালাতেন।আমরা শাশুড় বাড়ী থেকে আলাদা হয়ে খুটাখালী বাজারস্হ মরহুম মৌলভী গুরা মিয়া বাসায় ভাড়া থাকি।গত ২৬ তারিখ আমার স্বামী জুমার নামাজ পড়ার জন্য পাঞ্জাবি,কালো জেগেট পরে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি।গত ২ তারিখ খালে ভাসমান লাশ দেখার খবর পেয়ে আমি নিজেও দেখতে এসেছিলাম।তখন আমি চিনেতে পারেনি আর সন্দেহও হয়নি।গত ৪ তারিখ থানা পুলিশ আমার বাড়ীতে গিয়ে কাপড়চোপড় দেখালে,তখন লাশের চেহেরা ছবি দেখে চিনেছি।গর্জনতলীর এলাকার কয়েকজন লোকের সাথে আমার স্বামী বেশি মিশতো, থাকতো জেনেছি।তাদের নাম ঠিকানা ওসি মহোদয়কে বলেছি।সুতরাং সুষ্ঠু তদন্তের করে আমার স্বামীর খুনের বিচার চাই।তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনির হোসেন বলেন-খুটাখালীর ছড়াখাল থেকে উদ্ধার করা যুবকের কাছ হতে পাওয়া সিম আর বাটন মোবাইল জেরধরে লাশের শণাক্ত নিশ্চিত করি।শণাক্তের আগে লাশ ময়নাতদন্তের কাজ শেষে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে।এখন নিহতের যুবকের স্ত্রী ইয়াছিন আকতার,মা,ভাই আব্দুল্লাহ থানা এসে আমার সাথে দেখা করেছেন।তারা খুনের বিচারের ব্যবস্হার সহযোগিতা চেয়েছেন।এখন আমরা ময়নাতদন্তের রিপোর্টে পেলে আইনানুগ ব্যবস্থা নিব।তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছেন,চালিয়ে যাবেন।যতটুকু জানা গেল,নিহত যুবক সম্প্রতি সময়ে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost