1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চট্টগ্রাম আদালতে ১৯ বছর আগের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

দেলোয়ার হোসেন রশিদী:
১৯ বছর আগের একটি হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। কক্সবাজারের কুতুবদিয়ার চাঞ্চল্যকর এরশাদুল হাবীব রুবেলকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মামলার মোট ৮ আসামীর মধ্যে বাকি চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ হেমায়েত উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আবু তাহেরের ছেলে জাহেদুল ইসলাম ফরহাদ (২৭), গোলাম মোস্তফার ছেলে আব্দুল্লাহ আল মামুন সোহেল (৩০) আবু তাহেরের ছেলে আবু এরশাদ জুয়েল (৩২), ও আবু ইউসুফের ছেলে রুস্তম আলী (২৭)। তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
খালাসপ্রাপ্ত চার আসামি হলেন- তৌহিদুল ইসলাম আরফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ সৈয়দ এবং আজহারুল ইসলাম ছোটন। এই রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। পূর্ণ ন্যায়বিচারের দাবিতে আমরা উচ্চ আদালতে আবেদন করবেন। রায় ঘোষণার সময় আদালতে জাহেদুল ইসলাম ফরহাদকে কারাগার থেকে হাজির করা হয়। বাকি আসামীরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে তিনি জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় এরশাদুল হাবীব রুবেলকে। ঘটনার দুই দিন পর ১৭ অক্টোবর রুবেলের মা মমতাজ সুফিয়া আক্তার শেফালী ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালে কুতুবদিয়া থানা পুলিশ আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৫জন সাক্ষি আদালতে সাক্ষ্য প্রদান করেন। আদালত শুনানি শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১০ সালে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ১৯ বছর পর মামলার রায় ঘোষণা করল আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost