নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মকছুদুল হক ছুট্টু(৫৮)। তার বাড়ি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নেন দরবেশকাটা গ্রামে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত মকছুদুল হক ছুট্টু উপজেলার মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। এছাড়া তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ জানান, ‘দীর্ঘদিন ধরে মকছুদুল হক ছুট্টু সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তাকে আটক করতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার মগবাজার এলাকা থেকে মকছুদুল হক ছুট্টুকে আটক করা হয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ‘মকছুদুল হক ছুট্টু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’
Leave a Reply