1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চুনতির পাহাড়ী ছড়ার কৃত্রিম বাধ কেটে দিল বনবিভাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার

দেলোয়ার হোসেন রশীদি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকা সংলগ্ন কুলপাগলীর ছড়া এলাকার কৃত্রিম বাধ কেটে অপসারণ করল লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য বনবিভাগ। আজ শুক্রবার দুপুরে বনবিভাগ কর্তৃপক্ষ এ বাধ কেটে দেন।
জানা যায় , এলাকার স্থানীয় কিছু ব্যক্তি কুলপাগলীর ছড়া এলাকায় বাধ দিয়ে শুষ্ক মৌসুমে সেচের পানি বিক্রয় করার লক্ষ্যে পানি মজুদ করছেন। এতে অভয়ারণ্য এলাকায় পানির সংকট ও পাহাড় ধ্বসের আশংকা রয়েছে বলে মনে করেন স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন ,প্রাকৃতির বাধ দিয়ে পানির স্বাভাবিক গতি রোধ করায় চুনতি অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবারের পানি স্বল্পতাসহ নানা প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হবে। এতে জীববৈচিত্র নষ্ট হবে। তাই এ বাধ কেটে দেয়া হয়েছে।
চুনতি কুলপাগলী এলাকার স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) মো. জাফর বলেন , এলাকার কিছু লোক এ অপকর্মের সাথে জড়িত। এভাবে বনের আশপাশের ছড়ায় বাধ দিয়ে চাষের জমিতে পানি বিক্রয় করার পরিকল্পনা করলে চুনতি অভয়ারণ্যের ভেতর মারাত্নক পানি সংকট দেখা যাবে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost