1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার
Oplus_131072

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। উদ্ধারকৃত বনভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের উত্তর পাহাড়তলী বাদশারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর উদ্ধারকৃত বনভূমিতে বনবিভাগের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন ও সাইনবোর্ড স্থাপন করা হয়।
জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেনের নির্দেশে এবং ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন, বনবিটের অন্যান্য স্টাফ এবং কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)–এর সদস্যরা।
এ বিষয়ে কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন জানান, একটি দখলকারী চক্র দীর্ঘদিন ধরে সরকারি সংরক্ষিত বনভূমি দখল করে রেখেছিল। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, সংরক্ষিত বনভূমি দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, তার রেঞ্জের আওতাধীন বনভূমি রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এর আগেও ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত পাকা ঘর উচ্ছেদ করে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয় বনবিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost