1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে প্রশাসনের অনুমতি ব্যতীত অবৈধভাবে মাটিখেকো কর্তৃক ফসলি জমির টপসয়েল কর্তন করায় অভিযানে মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছে প্রশাসন।
১৩ জানুয়ারি মঙ্গলবার মধ্যরাতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেনের নেতৃত্বে থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটর ও ডেম্পার উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থলে প্রশাসনের আসার খবর পেয়ে মাটিখেকোরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাওকে আটক করা যায়নি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মং এছেন জানান, জ‌মির উর্বরতা রক্ষায়, মাটি কাটা ব‌ন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। প্রতিনিয়ত মাটি, বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost