নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলনের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পুইছড়ি বিটের অধীনে জুমপাড়া আবদুল্লাহ ঝিরি এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে বালি উত্তোালন করছে একটি সিন্ডিকেট। বনবিভাগের কর্মকর্তাদের মোটা অংকের টাকার বিনিময়ে এ ধরনের বালি উত্তোলন করে প্রতিদিন বিক্রির অভিযোগ উঠেছে।
১২ জানুয়ারী সরেজমিনে গিয়ে জানা যায,
কতিপয় বিএনপি ও যুবলীগ নেতার বিরুদ্ধে এ অবৈধ বালি উত্তোলনের সাথে জড়িত বলে এলাকার লোকজন জানান।
পুইছড়ি বিটের অধীনে আবদুল্লাহ ঝিরিতে চকরিয়ার বরইতলী এলাকার এক ব্যক্তির সামাজিক বনায়নের প্লট কেটে কৃত্রিম উপায়ে এ বালি মহাল সৃষ্টি করা হয়েছে। টইটং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক এমইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, যুবলীগ নেতা জয়নাল ও রিদুয়ানের নেতৃত্বে পাহাড় কেটে মেশিন দিয়ে পানির কৃত্রিম প্রবাহ সৃষ্টি করে আবার মেশিনের মাধ্যমে বালির স্তুপ করে। রিদুয়ানের মালিকানাধীন দুটি গাড়ি করে উপজেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন। তাদের বিরুদ্ধে বন বিভাগের মামলা দায়ের করা হলেও তাদের ধমানো যাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন লোকজন জানান, গাড়ী দিয়ে বালি পরিবহনের ফলে এলাকার রাস্তাঘাটের অবস্থা নাজুক হয়ে পড়েছে। অপরদিকে সরকারী কোন অনুমোদন না থাকায় সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। এলাকার সচেতন মহল পরিবেশ রক্ষার স্বার্থে এ অবৈধ বালি মহাল বন্ধের দাবী জানিয়েছেন। এ বিষয়ে পুইছড়ি বিট অফিসার কামরুল হাসান জানান, বালি উত্তোলনের খবর পেয়ে আমরা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
Leave a Reply