1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১১৫ জোড়া এক্রুসফ্ট জুতা এবং একটি ইজিবাইকসহ (টমটম) ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ তুমব্রু বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৩ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘টিভি টাওয়ার’ নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার উখিয়ার ঘাট এলাকার মৃত মাহবুব আলী এর ছেলে মো. জসিম উদ্দিন (৩০) ও অপরজন হলেন ঘুমধুম কুলালপাড়া এলাকার মো. সুলতান এর ছেলে মোঃ খায়রুল আমিন।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost