1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি চারটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধারসহ এক বাংলাদেশি ও এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া সীমান্ত এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র মিয়ানমারের অপরাধী চক্রের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সীমান্ত দিয়ে ইয়াবা ও অবৈধ অস্ত্র পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মংজয়পাড়া বিওপি জানতে পারে, গাছবুনিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চক্র মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করাবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের দিকনির্দেশনায় মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাছবুনিয়া এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেয়।
পরবর্তীতে রাত আনুমানিক দেড়টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে উমং (২৫) নামে এক বাংলাদেশি নাগরিক এবং পানুয়া (১৮) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হয়। তবে চোরাকারবারি দলের আরও ৫-৬ জন সদস্য গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে চারটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি রামদা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান নেওয়ার কথা স্বীকার করে। বিজিবি জানায়, আটক উভয় আসামিই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা, বিশেষ করে ইয়াবা চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিবিজিএম, পিএসসি বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়; মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন“সীমান্তে যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost