1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:

পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে কক্সবাজার মডেল প্রেস ক্লাব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য জাতীয় দৈনিক বাংলাদেশের খবর-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইমতিয়াজ মাহমুদ ইমনকে সভাপতি এবং জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মনছুর আলম মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সভায় জানানো হয়, নবগঠিত কক্সবাজার মডেল প্রেস ক্লাবের কার্যকরী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে। পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যপ্রণালী সম্পন্ন করা হবে।
এদিকে কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার তৃণমূল পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost