1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলের দিন-সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার

জিয়াউল হক জিয়াঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারী যদি আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করেন।তাহলে বমুবিলছড়ি তথা চকরিয়ার উন্নয়ন বা আপনাদের দাবী পূরণ করার নৈতিক দায়িত্ব পালন করবো আমি।সুতরাং আগামীর নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন।
তাই বাংলাদেশের উন্নয়ন,স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষে প্রতীক বা বিএনপির জন্য ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য,কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল১১ টায় চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পদসভায় সালাহউদ্দিন আহমদ আরো বলেন,নির্বাচনে এসে একটি দল ধর্মের দোহাই দিয়ে,ধর্মীয় উছিলায় রাজনীতি করছেন।দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই তাদের।তবে আপনারা বিএনপি তথা ধানের শীর্ষকে বিজয় করে ক্ষমতায় নিলে,আগামীতে দেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদ শক্তি ফিরে না আসে।সেই লক্ষে সংবিধানে সংশোধনী আনা হবে।এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করা হবে।যাতে করে গণতন্ত্র কে পাহারা দিতে পারে,এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন বাংলাদেশের বাক বদলে দেয়ার নির্বাচন।বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড,কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির দেন তিনি।বিএনপি ক্ষমতায় থাকলে ধর্ম,বর্ণ নির্বিশেষ স্ব-স্ব স্বাধীনতায় ধর্ম পালন করবে।ধর্মকে রাজনীতির অঙ্গ বানিয়ে,একটি দল ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন।তাদের ভনিতা প্রচারণায় যেন সাধারণ জনগণ বিভ্রান্তিতে না পড়ে,সকলকে সচেতন করতে হবে।এই বাংলাদেশে সকল ধর্মের লোক বসবাস করেন।সবার সাংবিধানিক অধিকার সমান বলে উল্লেখ করেন জননেতা সালাহউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী,ভক্ত,সাধারণ মানুষের নজিরবিহীন উপস্থিতিতে পদসভাটি জনসভায় পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost