1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার

‎‎শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ডে ভূষিত লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানী
চট্টগ্রাম প্রতিনিধি:
‎শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম লোহাগাড়ার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আলম কোম্পানী। সমাজসেবক ও দানবীর হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল জুমাবার বিকাল ৫টায় ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভায় শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ শ্রম ও আপিল ট্রাইব্যুনাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বডুয়া, উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব, নির্বাচন কমিশন, রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, প্রধান উপদেষ্টা, শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।

‎আলহাজ্ব নুরুল আলম কোম্পানী চট্টগ্রাম লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝাঁকুয়াবির পাড়ার মৃত শফিক আহমদের পুত্র। তিনি ১৯৯২-১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বার আউলিয়া ডিগ্রি কলেজ (ব্যবসায় শিক্ষা) শাখার সাধারণ সম্পাদক এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম আইন কলেজ শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

‎অনুষ্ঠানে এওয়ার্ড গ্রহণের পর নুরুল আলম কোম্পানী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost