1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ১১৭২ বার

দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার শেষ হয়েছে।

গত দুই মাস জাটকা সংরক্ষণে নদীতে তত্পর ছিল নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতন জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। নদীতীরে জাল বুনে আর নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে তারা। জেলেদের প্রত্যাশা, জাটকা সংরক্ষণের কারণে এবার অনেক বেশি ইলিশ ধরা পড়বে।

চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা প্রায় ৮০ হাজার। গত দুই মাসে শুধু চাঁদপুরের নদী এলাকায় ১৩০টি অভিযানে ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সাড়ে ১১ হাজার কেজি জাটকা ও সাড়ে ২৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই শতাধিক জেলেকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বেকার জেলেদের মার্চ-এপ্রিলসহ আরো দুই মাস খাদ্য সহায়তা দেওয়ার কথা জানালেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা জানান তিনি।

চাঁদপুর বিভাগের নৌ পুলিশ সুপার সুব্রত হালদার জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিলসহ বছরজুড়ে নৌ পুলিশ তৎপর থাকবে।

ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের ফলে এ বছর ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। গত বছর উৎপাদনের এ হার ছিল চার লাখ ৯৫ হাজার মেট্রিক টন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost