1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

উচ্চ আদালত থেকে জামিন পেলেন ডুলাহাজারার রমজান আলী মেম্বার; এলাকায় সংবর্ধিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির সদস্য রমজান আলীর বিরুদ্ধে কক্সবাজারের চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ডুলাহাজারায় বিশাল সংবর্ধনায় ভূষিত হলেন রমজান আলী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রুহুল আমিন জানান, চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় গত ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হক এর দ্বৈত বেঞ্চে রমজান আলীকে আগামী ৬সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (৪নং ওয়ার্ডের) জনপ্রিয় ইউপি সদস্য রমজান আলী মেম্বার উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এলাকায় আসলে, তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শতশত মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে বরণ করে নেন এবং ফুলের মালা পড়িয়ে তাঁকে সংবর্ধিত করেন।

সংবর্ধনায় উপস্থিত স্থানীয় একাধিক লোকজন জানান, ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত মেম্বার ষড়যন্ত্রের শিকার হয়ে সাজানো মামলায় আসামি হয়েছে। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে প্রমানিত হলো মিথ্যা দিয়ে কখনো সত্যকে আড়াল করা যায় না। তারা আশাবাদী তাদের নেতা রমজান আলী মেম্বার আইনী ভাবে মোকাবেলা করে এই মামলা থেকে চুড়ান্ত ভাবে দায়মুক্তি পাবেন।

প্রসঙ্গ সাম্প্রতিক ডুলাহাজারা কলেজের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় দুই যুবক। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই দুই ছেলে ও স্থানীয় এমইউপি সদস্য রমজান আলীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই দিনের মাথায় মেয়েটি তার প্রেমিক মামলার ২নং আসামিকে বিয়ে করে ফেলেন। বর্তমানে তারা সুখের সংসার করলেও মিথ্যা অভিযোগে হওয়া মামলায় আসামি হয়ে পদে পদে হয়রানি হচ্ছেন স্থানীয় এমইউপি রমজান আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost